সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ‘ঢাকা ও এর পার্শ্ববর্তী নদীসমূহের দূষণের মাত্রা ও দূষণ নিরসনে করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট (নগই) মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বলা হয়, বিভিন্ন শিল্প-কলকারখানা ও পয়োনিষ্কাশনের বর্জ্য এবং বিভিন্ন অ্যাসিড-জাতীয় পদার্থ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার বংশী, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও কর্ণতলী নদীর পানিতে মিশে পানি ও মাছ এবং নদী-তীরবর্তী এলাকার ফসল ও মাটি দূষিত করছে। এর হাত থেকে রক্ষা পেতে হলে বর্জ্যসমূহ নদীর পানিতে ফেলার আগে তা পরিশোধন করে ফেলতে হবে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন নগইর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন নগইর হাইড্রলিক রিসার্চের পরিচালক মো. লুৎফর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হাওলাদার জাকির হোসেন প্রমুখ।