সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুবিবাহ নিবন্ধন আইন বাধ্যতামূলক করার বিষয়ে গতকাল মঙ্গলবার নড়াইলে এক সেমিনারের আয়োজন করা হয়। ডেমক্রেসিওয়াচ মিলনায়তনে বেসরকারি সংস্থা বাঁচতে শেখা এই সেমিনারের আয়োজন করে। নারীনেত্রী কবিতা বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রতন কুমার হালদার। বক্তব্য দেন হিন্দুবিবাহ রেজিস্ট্রার অসীমা বিশ্বাস ও অজিত কুমার বিশ্বাস, নারীনেত্রী কানন বালা গুপ্ত, বীণা রানী, বিনয় গুপ্ত প্রমুখ।