সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ছোটকাগজ চিহ্ন পত্রিকার আয়োজনে গতকাল মঙ্গলবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘এবং সাহিত্য-কথন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিত্য ঘোষ সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চিহ্ন পত্রিকার সম্পাদক শহীদ ইকবাল। এ ছাড়া আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, জামালপুর আশেক মাহমুদ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান প্রমুখ।