সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার ‘মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে আমাদের কর্তব্য’ শীর্ষক একটি সেমিনার হয়েছে। উন্নয়ন সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল, বাংলাদেশ আয়োজিত এ সেমিনারে সদর উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী অধ্যুষিত এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ জন অংশ নেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান। সেমিনার পরিচালনা করেন জেনী মিলড্রেড ডি. ক্রুশ, আলপনা জয়ন্তী কুজুর, নিকোলাস মুরমু প্রমুখ।