প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার ‘মৌমাছি পালন বিষয়ে জ্ঞান ও তথ্য বিনিময়’ শীর্ষক একটি সেমিনার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন। কৃষি অনুষদের ডিন মো. আনিস খানের সভাপতিত্বে মূল নিবন্ধ উপস্থাপন করেন পাম নেদারল্যান্ডসের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ হেন্স পোলমার। দিনাজপুর অফিস