প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনৈতিক শুমারি ২০১৩ জেলা রিপোর্ট প্রকাশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক মাহবুবুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুবুল আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ। শরীয়তপুর প্রতিনিধি