সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। প্রধান বক্তা ছিলেন জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের কিউরেটর (সার্বিক) হাসিবুদ্দিন আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ছরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (শিক্ষা) মো. রিফাত ফেরদৌস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, বিজ্ঞানকর্মী মো. ফরহাদ আহমেদ প্রমুখ। পরে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।