সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আজ বুধবার ‘বিশ্ব শিক্ষক দিবস: প্রসঙ্গ কলেজ শিক্ষা ও শিক্ষক’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেমিনারের আয়োজক সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস (সাধারণ শিক্ষা) আন্তব্যাচ সমন্বয় কমিটি। এতে মুখ্য আলোচক থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনা করবেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ শেখর দস্তিদার, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল কবির চৌধুরী এবং বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ শাহ আলমগীর।