সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের আয়োজনে সেমিনার হয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় গবেষক ও লেখক শ্যামল সেনগুপ্ত। জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল মঙ্গলবার এ সেমিনার হয়। আলোচক ছিলেন রাজনীতিক আবুল কালাম আজাদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র হালদার, আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক টিটো রেদওয়ান, জেলার সাবেক মহিলাবিষয়ক কর্মকর্তা সন্ধ্যা বাগচী ও তারিকুজ্জামান তারেক। সেমিনারে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি রেজাউর রহমান। স্বাগত বক্তব্য দেন সত্য ঘোষ।