সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ‘বায়োরেমিডিয়েশন অব টক্সিক মেটাল’ শীর্ষক এক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন। বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন বলরাম রায়ের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন মো. আনিস খান ও রেজিস্ট্রার মো. সাইফুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন সুইডেনের সবদে বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োলজির অধ্যাপক আবুল মণ্ডল। রুহুল আমিন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।