সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে গতকাল মঙ্গলবার উন্নয়ন মেলায় ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ—ডিজিটাল বাংলাদেশ’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও আইসিটি বিভাগ এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন।