সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল বুধবার উন্নয়ন মেলার সমাপনী দিনে মেলামঞ্চে দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন। বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম স্টেডিয়ামে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জামালপুর শাখার উপপরিচালক জহিরুল হক খান, যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক ফারজানা আক্তার, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ আলম, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।