সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোনায় বিজ্ঞানবিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোছাইন আকন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। ‘জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহকারী কিউরেটর মো. মহসীন মোল্লা। আলোচনা শেষে শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার দেওয়া হয়।