সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী শোষণের বিরুদ্ধে সংহতি প্রকাশের জন্য ‘উদ্যমে উত্তরণে শত কোটি’ শীর্ষক সেমিনার ও নাটক মঞ্চস্থ হয়েছে নাটোরের বাগাতিপাড়া মুক্তিযোদ্ধা সংসদ মাঠে। গত মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়। বেসরকারি সংগঠন নিজেরা করি ও ভূমিহীন সমিতি এসব কর্মসূচির আয়োজন করে। ভূমিহীন সমিতির সভাপতি মিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ধারণাপত্র পাঠ করেন নিজেরা করি রাজশাহী বিভাগীয় সমন্বয়ক জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সেকেন্দার রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদা পারভিন, মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়।