প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আগামী ২ মার্চ থেকে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক পোলট্রি শো ও সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। সেমিনারকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে প্রচারণামূলক র্যালি ও পথসভা করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। সকালে নগরের খুলশীর প্রাণিসম্পদ কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। পরে কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেয়াজুল হক, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম সাইফুদ্দীন, বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রকিবুর রহমান বক্তব্য দেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম