সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের (বিভাগে) উদ্যোগে গ্লোবাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে এই সেমিনারে বিভাগের প্রধান অধ্যাপক শেখ মো. মুরছালিন মামুনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রধান ও সেন্টার ফর কিউএমএসের সমন্বয়ক অধ্যাপক সাধন কুমার ঘোষ। স্বাগত বক্তব্য দেন নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম। এরপর প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়। সেমিনার সঞ্চালনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক শিল্পী রায়। পরে সাধন কুমার ঘোষ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।