সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন সেমিনারে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল ছালাম, জামালপুর ক্ষুদ্র ও কুটিরশিল্প (বিসিক) নগরীর সহকারী মহাব্যবস্থাপক নীহার রঞ্জন দাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নরুল ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক আবদুল হাই আল হাদী, সাংবাদিক মোস্তফা বাবুল, জাহাঙ্গীর সেলিম প্রমুখ।