সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সুপারিশে প্রভাবশালী ব্যক্তিরা খাসজমি বন্দোবন্ত নিচ্ছেন। একইভাবে প্রকৃত মৎস্যচাষি না হয়েও জলমহাল ইজারা পাচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা। এসব নানা কারণে অতিদরিদ্র লোকের জীবনমানের উন্নয়ন হচ্ছে না। ‘অতিদারিদ্র্য দূরীকরণের কৌশল’ শীর্ষক এক সেমিনারে মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। গতকাল বুধবার নগরের একটি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইকোনমিক এমপাওয়ারমেন্ট অব দ্য পুওরেস্ট ইন বাংলাদেশ (ইইপি) প্রকল্প এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয় এই সেমিনারের আয়োজন করে। এতে বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব মো. আসাদুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অধ্যাপক তৈয়বুর রহমান প্রমুখ।