সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গতকাল রোববার ‘বাংলাদেশের সমগ্র উপকূলবর্তী অঞ্চলে তুলা চাষের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের (ফেজ-১) আওতায় তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুনর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ আলী, এআরএফের চেয়ারম্যান আবদুল হামিদ, বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের কনভেনর আবুল কাশেম চৌধুরী, রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র সামন্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল বিভাগের অতিরিক্ত পরিচালক শেখ ওমর আলী, তুলা উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা প্রমুখ।
পটুয়াখালী অফিস