সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গতকাল বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ভোক্তার অধিকার লঙ্ঘিত হচ্ছে। এর অন্যতম কারণ অসচেতনতা। ভোক্তা নিজেই তাঁর অধিকার রক্ষায় সোচ্চার নন।