সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্রেতার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’ স্লোগান সামনে রেখে শরীয়তপুরে ভোক্তা অধিকারের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শরীয়তপুরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেমিনারে ব্যবসায়ী, গণমাধ্যমের কর্মী, উন্নয়নকর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম।