সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল বৃহস্পতিবার ‘ভূমিকম্প—আগাম সতর্কতা ও উপশম’ বিষয়ে একটি সেমিনার হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) গাজীপুর কেন্দ্র ও ডুয়েটের পুরকৌশল বিভাগ এর আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। সেমিনারে সভাপতিত্ব করেন ডুয়েটের উপাচার্য ও আইইবি গাজীপুর কেন্দ্রের সভাপতি এম সবদার আলী।