সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নৌ দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২’ শীর্ষক এক সেমিনার গতকাল রোববার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজন করে দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর। সেমিনার বেলা ১১টায় শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত চলে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফজলে আজিম। প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. দিলদার আহমেদ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম, সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবির, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এহসানুল করিম, মাওয়া লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী প্রমুখ।