সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের জেলা প্রশাসন সম্মেলনকক্ষে গতকাল শনিবার সকালে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশ ও পরিসংখ্যান ব্যুরো যৌথ উদ্যোগে পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের ওপর অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ। আরও উপস্থিত ছিলেন এডিশনাল এসপি শাহাব উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন এ টি এম আনোয়ারুল হক, প্রেসক্লাবের সভাপতি মো. সাহাবুদ্দিন, জীবিকার পরিচালক মানিক চৌধুরী প্রমুখ। সেমিনারে পরিসংখ্যানের মাধ্যমে কুড়িগ্রামের সার্বিক অবস্থা তুলে ধরা হয়।