সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল রোববার বেলা ১১টায় ভোক্তা অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ তায়েব আলীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু, কাহালু সদর ইউপি চেয়ারম্যান পিএম বেলাল হোসেন, নারহট্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার, জামগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।