সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ই-বিজনেস অ্যান্ড অনলাইন ব্যাংকিং অব দ্য প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সেমিনারকক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক শেলীনা নাসরীনের পরিচালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মহব্বত হোসেন। উপস্থাপিত প্রবন্ধে বাংলাদেশে ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর ই-ব্যবসা ও অনলাইন ব্যাংকিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে সহ-উপাচার্য শাহিনুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবু সিনা প্রমুখ বক্তব্য দেন।