সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে ‘সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সেমিনারে বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইবার নিরাপত্তা কর্মসূচির সমন্বয়ক তানভীর হাসান ও ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয়ক আতিকুল ইসলাম খান।