প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের দক্ষিণাঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারি ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের সার্কিট হাউস মিলনায়তনে এ সেমিনার শুরু হয়। বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন লে. জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। এ ছাড়া সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।