সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ও জরায়ু মুখে ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৩৪১ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন (ক্যাপ)-এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রেবা মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল পাঠান ও সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক রহমতুল্লাহ পারভেজ। সেমিনারে স্তন ও জরায়ু মুখ ক্যানসার সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন ক্যাপের প্রতিষ্ঠাতা মুছা করিম।