সেমিনার অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইন্টারনাল কোয়ালিটি এসিওরেন্স সেলের উদ্যোগে উচ্চশিক্ষায় গুণগত মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে নগরের তেলিহাওর এলাকায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ সেমিনার হয়। এতে মূল বক্তা ছিলেন আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সভাপতি গোলাম এম মাতবর। অধ্যাপক তোফায়েল আহমদের সভাপতিত্বে অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী, উপাচার্য আতফুল হাই শিবলী প্রমুখ।