ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল রোববার স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সেমিনার ও মেলার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং উপজেলা পরিষদ। গতকাল সকালে জেলা পরিষদ মিলনায়তনে কসবার ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া, সাধারণ ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা। সেমিনারে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, মৌসোনা ইসলাম, মো. মনিরুজ্জামান প্রমুখ। সকালে কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|