সেমিফাইনালে লড়বে চার বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দুটি খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে।
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় একটি এবং বেলা তিনটা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত অপর দুটি খেলা অনুষ্ঠিত হয়। গতকাল গ্রুপ পর্বের খেলায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১-০ গোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২-০ গোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।
কাল সকাল সাড়ে আটটায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।