সেমিস্টারে উত্তীর্ণ করার দাবিতে ভাঙচুর-অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করতে অপারগতা প্রকাশ করায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গতকাল শনিবার বিক্ষোভ-ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন।মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রথম ও তৃতীয় সেমিস্টারের ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এ কারণে তাঁদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হয়নি। অকৃতকার্য এসব শিক্ষার্থী পরবর্তী সময় ইনস্টিটিউটের অধ্যক্ষ আইয়ুব আলীর কাছে তাঁদের কৃতকার্য করার দাবি জানান। কিন্তু অধ্যক্ষ তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। এর প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং ইনস্টিটিউটের জানালার কাচ ভা ঙচুর করেন। এরপর তাঁরা কলেজের সামনে মাগুরা-ঝিনাইদহ সড়ক অবরোধ করেন। অধ্যক্ষ আইয়ুব আলী বলেন, ‘শিক্ষার্থীদের এই অপতৎপরতার পর কলেজের সব পরীক্ষা ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি।’