সেরা এসপির পুরস্কার পাচ্ছেন মোজাম্মেল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তির নানা ক্ষেত্রে উদ্ভাবন, ব্যবহার ও প্রয়োগের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখায় বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক ‘সেরা পুলিশ সুপার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। চ্যাম্পিয়ন ই-গভর্ন্যান্স ক্যাটাগড়িতে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হন।
একই পুরস্কার পাচ্ছেন সারা দেশের আরও ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মনোনীত ব্যক্তিদের হাতে সরকারের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হবে।