সেরা ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম রাজশাহী বিভাগের সেরা ওসি মনোনীত হয়েছেন। এ কারণে গতকাল সোমবার ডিআইজি রাজশাহীর কার্যালয়ে তাঁকে পুরস্কৃত করা হয়েছে। রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার তাঁকে পুরস্কার দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল মাহমুদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশ কর্মকর্তারা।