সেরা করদাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে চতুর্থবারের মতো সেরা করদাতা নির্বাচিত হয়েছেন জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সফিকুল আলম। রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে গত বৃহস্পতিবার আয়কর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে নীলফামারীর সেরা করদাতা হিসেবে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। কর অঞ্চল রংপুরের কর কমিশনার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ট্যাক্সেস বার রংপুরের সভাপতি আইনজীবী দীপক কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৩৫ জন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।