সেরা তিন রাঁধুনি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজন আর পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের স্বনামধন্য ব্র্যান্ড ‘রাঁধুনী’র উদ্যোগে আয়োজিত ‘সেরা রাঁধুনী ১৪১৮’ প্রতিযোগিতা। গত শুক্রবার রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে আয়োজিত জাঁকজমকপূর্ণ এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেরা তিন রাঁধুনিকে পুরস্কৃত করা হয়।সুকুমার রায়ের ‘খাই খাই’ কবিতার সঙ্গে চমৎকার এক মিউজিক্যাল পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয় সেরা রাঁধুনী ১৪১৮-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌন্দর্যবিশেষজ্ঞ ফারজানা শাকিল, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আবিদা সুলতানা।নাহিদ ওসমান, টনি খান, রাহিমা সুলতানা রীতা, কল্পনা রহমান, নাজমা হুদা, সেতারা ফেরদৌস ও লবি রহমানের বিচারে সেরা রাঁধুনী ১৪১৮ নির্বাচন করা হয়। বিচারকদের বিচারে সেরা রাঁধুনী ১৪১৮ হলেন ফেরদৌস জাহান; প্রথম রানারআপ হুমায়রা রায়হানা খান এবং দ্বিতীয় রানারআপ জুবাইদা বেগম। পুরস্কার হিসেবে সেরা রাঁধুনি ১০ লাখ টাকা, প্রথম রানারআপ পাঁচ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ দুই লাখ টাকা পান। বিজ্ঞপ্তি।