সেরা থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে দিনাজপুর জেলায় সেরা থানার মর্যাদা পেয়েছে ফুলবাড়ী। গত বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে মাসিক মূল্যায়ন সভায় এ তথ্য জানানো হয়। গত মাসেও থানাটি শীর্ষ স্থান লাভ করে। দিনাজপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত ১৩টি থানার মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে ওসিসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।