সেরা দল 'বুয়েট রায়ো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট’ শীর্ষক দুই দিনব্যাপী কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) সেন্টারে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল ‘বুয়েট রায়ো’। দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘চুয়েট পাইরো’ এবং তৃতীয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল ‘এমএসএন’। এর আগে গতকাল সকালে চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ল্যাবে মূল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্তভাবে মনোনীত ১৫০টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। বৃহস্পতিবার চুয়েট ক্যাম্পাসে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।