সেরা দশে রংপুরের চার প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রথম স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। রংপুরের চারটি প্রতিষ্ঠান এবার এই বোর্ডে সেরা দশের তালিকায় রয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ৩৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৩ জন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান পেয়েছে। এ ছাড়া আইডিয়াল ্পাবলিক স্কুলের ৫০ জনের মধ্যে ৪৮ জন জিপিএ-৫ পেয়ে সপ্তম, রংপুর ক্যাডেট কলেজের ৪৯ জনের মধ্যে ৪৯ জনই জিপিএ-৫ পেয়ে অষ্টম স্থান এবং রংপুর জিলা স্কুলের ২২৯ জনের মধ্যে ১৯০ জন জিপিএ-৫ পেয়ে দশম স্থান অধিকার করেছে।
দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের ৯০ জনের মধ্যে ৮৩ জন জিপিএ-৫ পেয়ে ১১তম, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৫৭ জনের মধ্যে ১৯২ জন জিপিএ-৫ পেয়ে ১৩তম এবং পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের ২২৮ জনের মধ্যে ১৫৫ জন
জিপিএ-৫ পেয়ে ১৮তম স্থান অধিকার করেছে।