সেরা পাঠক পুরস্কার পাওয়া পাঁচ শিক্ষার্থীর শিক্ষা সফর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় পরিচালিত বইপড়া কর্মসূচির সেরা পাঠক পুরস্কার পাওয়া পাঁচ শিক্ষার্থী শিক্ষা সফর শুরু করেছে। গতকাল বুধবার থেকে শুরু করে নয় দিন পর্যন্ত শিক্ষা সফরের অংশ হিসেবে তারা ভারত ও নেপালের ঐতিহাসিক স্থান ভ্রমণ করবে।শিক্ষা সফরের সুযোগ পাওয়া পাঁচ শিক্ষার্থী হলো হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের শাহপার নাহরীন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের আবদুল্লাহ আল আরাফাত, ফাতিমা উচ্চবিদ্যালয়ের সাদিয়া সুলতানা ও সাবিহা ইয়াসমিন, ডা. খাস্তগীর উচ্চবিদ্যালয়ের জান্নাতুল আফরোজ। এতে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রের কর্মকর্তা উজ্জ্বল হোসেন।গত বছর দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ঢাকার ২৬৩ জন, চট্টগ্রামের ১৬৩ এবং খুলনার ১৭৭ জন সেরা পাঠকের মধ্যে বিশেষ রচনা প্রতিযোগিতার মাধ্যমে এই পাঁচ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এই শিক্ষা সফরের স্পন্সর করেছে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এসইএল)। গতকাল সকাল নয়টায় শিক্ষা ভবনে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের উপদেষ্টা আমিনুল ইসলাম ভূঁইয়া, পরিচালক মো. নজরুল ইসলাম এবং এসইএলের পরিচালক আবদুল আউয়াল।