সেরা প্রতিবেদনের জন্য ডিআরইউর পুরস্কার পেলেন আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সেরা রিপোর্ট-২০১০ গতকাল শনিবার ঘোষণা করা হয়েছে। ছয় বিভাগে এবার আটজন পুরস্কার পেয়েছেন।শিক্ষাবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন প্রথম আলোর প্রধান প্রতিবেদক শরিফুজ্জামান, অনুসন্ধানী অর্থনৈতিক সেরা প্রতিবেদনের জন্য এফবিসিসিআইয়ের পুরস্কার পেয়েছেন যুগান্তর-এর জাকির হোসেন। অবজেকটিভ ইকোনমিক সেরা প্রতিবেদনের জন্য ডিসিসিআইয়ের পুরস্কার পেয়েছেন যায়যায়দিন-এর হাসান আরিফ। এ ছাড়া ক্রীড়াবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য কালের কণ্ঠ-এর রাহেনুর ইসলাম নাভানা পুরস্কার, মুক্তিযুদ্ধবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য যৌথভাবে বাংলাদেশ প্রতিদিন-এর আরিফুর রহমান ও যুগান্তর-এর হোসাইন জাকির শহীদ জায়া হাসনা কাদির স্মৃতি পুরস্কার এবং সেরা অনুসন্ধানী টেলিভিশন প্রতিবেদনের জন্য ঢাকা সিটি করপোরেশনের পুরস্কার পেয়েছেন যৌথভাবে এটিএন বাংলার কেরামত উল্লাহ ও বৈশাখীর সাইফুল হাসান। বিজ্ঞপ্তি।