সেরা ব্র্যান্ডের পুরস্কার লাভ ওয়ালটনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তাদের আস্থা অর্জনের ক্ষেত্রে বিশ্বের সেরা ব্র্যান্ডের পুরস্কার লাভ করেছে বাংলাদেশের ওয়ালটন। ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস এ বছর ওয়ালটনকে এই পুরস্কারে ভূষিত করে। গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের প্যান প্যাসিফিকে ওয়ালটনের পক্ষে পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর ও উপপরিচালক ফিরোজ আলমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের গবেষণায় বেরিয়ে এসেছে, বাংলাদেশে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ওয়ালটনের পণ্যসামগ্রী। সেই সঙ্গে ভোক্তা আস্থা অর্জনেও এই ব্র্যান্ড সেরা। পণ্যের উচ্চমান, সাশ্রয়ী মূল্য, উত্তম বিক্রয়োত্তর সেবা ওয়ালটনের মূল বৈশিষ্ট্য। তবে সেরা ব্র্যান্ড হওয়ার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, দ্রুত বাজার সম্প্রসারণ, দেশের সিংহভাগ মার্কেট শেয়ার অর্জন, বিদেশে রপ্তানি ও সর্বোপরি ভোক্তা সন্তুষ্টির ওপর। বিশ্বের সেরা ৫০০ ব্র্যান্ডের মধ্যে এই প্রতিযোগিতা হয়। বিজ্ঞপ্তি।