সেরা সন্তু দাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ পর্যায়ে তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হয়েছেন ভোলার শিক্ষার্থী সন্তু দাস। ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬’ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ২৮ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ভোলা পৌরসভার বাসিন্দা শংকর দাস ও সবিতা দাস দম্পতির সন্তান সন্তু। ভোলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র সন্তু ভোলা থিয়েটারের সদস্য।