সেরা সাঁতারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে পিরোজপুরে জেলা পরিষদের পুকুরে গতকাল শনিবার সকালে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতায় ১১ থেকে ১৮ বছর বয়সী ১০ জন মেয়েসহ ১৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে ছয়জন ছেলে ও একজন মেয়ে ইয়েস কার্ড পেয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, প্রেসক্লাবের সভাপতি মাহামুদ হোসেন প্রমুখ।