সেরা সাঁতারুর খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেল মানিকগঞ্জের আট শিশু সাঁতারু। গতকাল শনিবার সকালে জেলা শহরের শহীদ তপন-মিরাজ স্টেডিয়ামের পাশের পুকুরে জেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকা থেকে বাঁছাই করা ৩৪ জন ছেলে ও পাঁচজন মেয়ে এ প্রতিযোগিতার প্রথম পর্বে অংশ নেয়। এদের মধ্যে প্রথম পর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়া ছয়জন ছেলে ও দুজন মেয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ঢাকায় খেলবে। তারা হলো জীবন হোসেন, জিহাদ. জুয়েল, লতা আক্তার, সোহেল রানা, ডলি আক্তার, সাকিব হোসেন ও বিপ্লব শীল।