প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করতে কুষ্টিয়ায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাইপর্ব সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের কুষ্টিয়া সুইমিংপুল কমপ্লেক্সে এ প্রতিযোগিতায় জেলার ৪৫০ জন ছেলে, ৫২ জন মেয়েসহ মোট ৫০২ জন অংশ নেন। তাঁদের মধ্যে ৩৮ জন ছেলে ও ১৩ জন মেয়েকে প্রথম পর্বের জন্য চূড়ান্ত করা হয়। সাঁতার উপকমিটির সভাপতি খন্দকার ইকবাল মাহমুদ বলেন, খুলনা বিভাগে সর্বোচ্চসংখ্যক সাঁতারু অংশ নেন এবং সর্বোচ্চ ৫১ জন সাঁতারু ঢাকায় যাওয়ার টিকিট পান। এর মধ্যে বেশির ভাগ সাঁতারুর বাড়ি জেলার মিরপুর উপজেলার আমলা গ্রামে।