সেরা হয়েছে বরিশাল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৪৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটি বরিশাল বিভাগে সেরা স্থান অর্জন করেছে  ছবি: প্রথম আলো
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৪৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটি বরিশাল বিভাগে সেরা স্থান অর্জন করেছে ছবি: প্রথম আলো

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে সারা দেশে শীর্ষ স্থান অর্জন করেছে বরিশাল বিভাগ। পাসের হার ৯৯ দশমিক ২৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৭৫৯ জন। সারা দেশের মধ্যে বরিশাল এই সেরার সমঞ্চান অর্জন করে।
বরিশাল বিভাগ থেকে এক লাখ ৫৫ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬৯ হাজার ৭২৪ জন ও ছাত্রী ৮৬ হাজার ৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ছাত্র পাঁচ হাজার ১৩৩ জন ও ছাত্রী ছয় হাজার ৬২৬ জন। বরিশাল বিভাগে প্রথম হয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, দ্বিতীয় অবস্থানে বরিশাল জিলা স্কুল এবং তৃতীয় স্থানে রয়েছে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা নিঃসন্দেহে আনন্দিত। তবে জেএসসি পরীক্ষায় বোর্ড সেরা প্রতিষ্ঠান ও সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগের সেরা প্রতিষ্ঠানের সমঞ্চান অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা চাই আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ বাড়াতে হবে।’
প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মাহবুব এলাহী বলেন, যেকোনো অঞ্চলের চেয়ে শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিয়ে আসছে বরিশাল। এর সঙ্গে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন, মডেল টেস্ট নেওয়া, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতনতা সমঞ্চানজনক ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রেখেছে। গত রোববার ঘোষিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সারা দেশের মধ্যে বরিশাল বোর্ড প্রথম স্থান অর্জন করে।