সেরা ১০-এ ঢাকার প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফলে সেরাদের তালিকায় সারা দেশের মধ্যে ঢাকার বিদ্যালয়গুলোর প্রাধান্য। সেরা ১০ বিদ্যালয়ের মধ্যে নয়টিই ঢাকার। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ সেরা বিদ্যালয় নির্বাচিত হয়েছে।নিবন্ধনকৃত (ডিআর) শিক্ষার্থী, উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থী ও প্রথম বিভাগপ্রাপ্তদের সংখ্যা এবং কৃতকার্য ও অকৃতকার্য হারের ভিত্তিতে সমাপনী পরীক্ষায় সেরা ১০ বিদ্যালয় নির্বাচন করা হয়েছে।সেরা বিদ্যালয় হওয়া ভিকারুননিসার পাসের হার ৯৮ দশমিক ৮০ শতাংশ। প্রথম বিভাগ পেয়েছে এক হাজার ৪৭৭ জন শিক্ষার্থী। দ্বিতীয় সেরা বিদ্যালয় মণিপুর উচ্চবিদ্যালয়ের এক হাজার ৩৯০ জন শিক্ষার্থী প্রথম বিভাগ পেয়েছে। পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। তৃতীয় সেরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৮ দশমিক ৭৮ শতাংশ। প্রথম বিভাগ পেয়েছে এক হাজার ১২৮ জন শিক্ষার্থী।সেরা ১০-এ স্থান পেয়েছে ঢাকার বাইরের একমাত্র বিদ্যালয় ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। নবম স্থান পাওয়া এ বিদ্যালয়টির পাসের হার শতভাগ। সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া ২৮৭ জন পরীক্ষার্থীর সবাই প্রথম বিভাগ পেয়েছে।সেরা ১০-এ স্থান পাওয়া বাকি বিদ্যালয়গুলো হচ্ছে ঢাকার মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন প্রিপারেটরি কে জি স্কুল, সামসুল খান স্কুল অ্যান্ড কলেজ, এ কে উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ন্যাশনাল আইডিয়াল স্কুল ও মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চমাধ্যমিক বিদ্যালয়।