সেরা ২০-এ খুলনার ৬ স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বোর্ডের সেরা ২০-এর মধ্যে খুলনার ছয়টি স্কুল স্থান করে নিয়েছে। স্কুলগুলো হলো ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল, সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়, খুলনা জিলা স্কুল, সরকারি ল্যাবরেটরি হাইস্কুল, খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারি বালিকা বিদ্যালয় (মন্নুজান)।ঘোষিত ফলাফলে দেখা গেছে, নির্ধারিত পাঁচটি উপাত্তের ভিত্তিতে ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল বোর্ডের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে, একই সঙ্গে খুলনা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। চলতি শিক্ষাবর্ষে স্কুল থেকে ৫২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪৮ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।বোর্ডের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়। একই সঙ্গে জেলার মধ্যে দ্বিতীয় এবং মেয়েদের স্কুলগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে স্কুলটি। চলতি শিক্ষাবর্ষে স্কুল থেকে ৩০১ জন ছাত্রী পরীক্ষা দিয়ে পাস করেছে ২৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন। এই বিদ্যালয়ের ফার্স্ট গার্লের (ক্লাসের প্রথম ছাত্রী) পরীক্ষার ফলাফল স্থগিত (উইথহেল্ড) হওয়ায় শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা গেছে।বিগত ৭ বছর ধরে বোর্ডের মধ্যে সেরা (প্রথম স্থান) হলেও এবার ষষ্ঠ স্থানে নেমে এসেছে খুলনা জিলাস্কুল। একই সঙ্গে খুলনার মধ্যে তৃতীয় অবস্থানে নেমে এসেছে। ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম বলেন, শিক্ষকদের প্রস্তুতি ভালোই ছিল। কিন্তু শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেনি। চলতি শিক্ষাবর্ষে স্কুল থেকে ৩৮৪ জন ছাত্র পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৯ জন ছাত্র।